|
মানুষের মানসিকতা সব সময় এক থাকে না। কখনও রাগ কখনও বা অনুরাগ আমাদের মনের মাঝে
বাসা বাঁধতে পারে। আর এসব বিষয় যেমন বড় করে দেখানো উচিত নয় আবার একেবারে বাদ
দেওয়াও যায় না। এ লেখায় থাকছে সম্পর্ক নষ্ট না করেই রাগ প্রকাশের সাতটি
উপায়।
১. তুমি নয়, ব্যবহার করুন ‘আমি’ নানা বিষয়ে নিজের রাগ প্রকাশ করার জন্য ‘তুমি’ নয়, ব্যবহার করুন ‘আমি।’ যেমন সঙ্গীর কোনো আচরণ আপনাকে বিরক্ত করলে বলতে যাবেন না, ‘তোমার আচরণ বিরক্তিকর...।’ তার বদলে বলুন ‘আমি তোমার আচরণে বিরক্ত....।’ এতে সে আপনার মনোভাবের ওপর ভবিষ্যতে নজর রাখবে বলে আশা করা যায়। ২. নিজের কথার ওপর নজর রাখুন রেগে গেলে আপনার কথা কোন পর্যায়ে পৌঁছায়, সে বিষয়ে নজর রাখুন। যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে সে বিষয়ে চিন্তা করে নিন। আপনার কথার মূল বিষয় যেন মাথা ঠাণ্ডা হয়ে গেলে একই থাকে সে বিষয়টি নজর রাখুন। ৩. শুনুন ও শিখুন কোনো ঘটনার পর দোষী ব্যক্তি যদি তার কাজের জন্য দুঃখ প্রকাশ করে তাহলে তাকে তা বলতে দিন। এরপর আপনার মতামত প্রকাশ করুন। তাকে যদি কোনো সুযোগ না দিয়ে নিজের কথা বলতে থাকেন তাহলে পরিস্থিতি গুরুতর হয়ে যেতে পারে। ৪. সহিংসতা নয় কথাবার্তায় যাই হোক না কেন, সহিংসতা বা শারীরিক আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ নয়। এতে আইনগত ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। তাই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা ও তার পরিপ্রেক্ষিতে ঠাণ্ডা মাথার সিদ্ধান্তই কোনো ঘটনার প্রকৃত সমাধান। ৫. সঠিক বিষয়ে থাকুন কোনো বিষয়ে কথা কাটাকাটি হলে তার সঙ্গে অন্যান্য বিষয়ের মিল বের করার কোনো প্রয়োজন নেই। সিদ্ধান্ত নিতে হলে সঠিক বিষয়টিতেই থাকুন। ৬. সঠিক সময় বের করুন কোনো বিষয়ে আপনার সমস্যা হলে সেজন্য আলোচনা করার জন্য সঠিক সময় বেছে নিন। সবখানে সব আলোচনা করা যায় না। তাই অন্যদের সামনে যে আলোচনা বিব্রতকর তা আড়ালে গিয়েই করা উচিত। ৭. সমাধান করুন কোনো সমস্যা নিয়ে শুধু রাগ প্রকাশ কিংবা তর্ক করলেই তার সমাধান হবে না। এতে বরং সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব, তাও আলোচনা করুন। |
Labels: সম্পর্ক নষ্ট না করেই রাগ প্রকাশের সাত উপায়









comment closed