যে সাত বিষয়ে কখনোই দুঃখ করা উচিত নয়

মানুষ মাত্রই ভুল করে। আর সেজন্য দুঃখ প্রকাশ করাটাই স্বাভাবিক। কিন্তু এমন কিছু বিষয় আছে, যা দুঃখ প্রকাশ করার জন্য নয়। কারণ পরিস্থিতির খাতিরে তখন সে কাজটিই আপনার করণীয় ছিল। এমন ধরনের সাতটি বিষয় তুলে ধরা হলো এ লেখায়।

১. তাড়াতাড়ি বিছানায় যাওয়া
ক্লান্তির কারণে আপনি যদি তাড়াতাড়ি বিছানায় যান আর সেজন্য টিভির কোনো অনুষ্ঠান দেখতে ব্যর্থ হন সেজন্য দুঃখ করবেন না। কারণ এটা আপনার শারীরিক অবস্থার কারণেই হয়েছে। হয়তো আপনি পরীক্ষা দিতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন; কিংবা কাজের চাপে আপনার শরীর চাপে ছিল। ফলে বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয়তাটাই বেশি হয়ে দাঁড়িয়েছিল।

২.‘না’ বলায়
আপনার হাতে ইতোমধ্যেই অনেক কাজ আছে। আর নতুন কোনো কাজ নেওয়ার অবস্থা নেই? এ অবস্থায় নতুন কাজের ক্ষেত্রে বলতেই হবে ‘না।’ আর এজন্য দুঃখের কিছু নেই। কারণ পরিস্থিতিটাই এমন যে, আপনার এর সামনে বিকল্প ছিল না।

৩. বেড়ানো
নানা ঝামেলায় অনেকেই বেড়াতে যেতে ভয় পান। যদিও এটি মানুষের মানসিক চাপ অনেকাংশে কমিয়ে দেয় এবং নানা উপকার করে। তাই এ কাজটির জন্য কখনোই দুঃখ করা উচিত নয়।

৪. বিষাক্ত বন্ধুত্ব ত্যাগ করা
যে সম্পর্কের মাঝে সন্দেহ, অবিশ্বাস কিংবা তিক্ততা থাকে, তা ত্যাগ করাই ভালো। আর এতেই মানসিক শান্তি পাওয়া যায়। আর এ কাজে দুঃখ করারও কিছু নেই।

৫. সঠিক সময়ে ইমেইলের জবাব
কাজের চাপে আপনার যদি মেইলবক্স খোলার সুযোগ পাওয়া না যায় কিংবা মেইলবক্স ভর্তি থাকায় তা সমাধান করতে করতেই অনেক দেরি হয়ে যায় তাহলে হয়তো চেষ্টার পরেও গুরুত্বপূর্ণ মেসেজটির জবাব দিতে দেরি হতে পারে। আর এক্ষেত্রে দুঃখ করার চেয়ে সমস্যার সমাধানটাই গুরুত্বপূর্ণ।

৬. কয়েক মুহূর্ত থমকে থাকা
একা থাকার প্রয়োজনীয়তা আছে। আর এ একাকি সময়ে কোনো বিষয় নিয়ে ভাবতে গিয়ে যদি আপনি দুদণ্ড থমকে থাকেন তাতে কোনো অস্বাভাবিকতা নেই। আর এজন্য দুঃখ করারও কিছু নেই।

৭. সবার আগে যাওয়া
প্রতিযোগিতা সর্বত্র। আর এ প্রতিযোগিতায় যদি আপনি বিজয়ী হয়ে সবার আগে নিজের নাম যোগ করতে পারেন তাহলে অন্যদের জন্য দুঃখ করার কিছু নেই। এটাই প্রাণীর ধর্ম। তাই দুঃখ নয় আনন্দ করুন।

Labels:



comment closed

Blogger দ্বারা পরিচালিত.