জেনে নিন সম্পর্ক ভাঙলে ছেলেরা বেশি কষ্ট পায় কেন?

সম্পর্ক ভাঙলে মেয়েরাই বেশি কষ্ট পায়। আর ছেলেদের কিছু যায় আসে না- এমন ধারণা পোষণ করে বেশিরভাগ প্রেমে ব্যর্থ মেয়ে। কিন্তু গবেষণা এর উল্টো বলে। ছেলেরাও কষ্ট পায়।

সম্প্রতি আমেরিকার কয়েকজন গবেষক প্রেমে বিচ্ছেদ হওয়া কিছু ছেলে-মেয়ের অনুভূতি নিয়ে একটি গবেষণা করেন। আর এ গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, একটি রোমান্টিক সম্পর্কের ভাঙনে যেভাবে মেয়েরা বিমর্ষ হয়ে পড়ে ঠিক সমানতালে ছেলেদের মধ্যেও ব্যর্থতার অনুভূতি হয়।

কষ্টের অনুভূতি:

বেশিরভাগ মেয়েরা একটি সম্পর্কে ভাঙন ধরার শুরু থেকেই কষ্টে ভুগতে থাকে। সেখানে ছেলেরা খানিকটা সময় পর একই কষ্ট অনুভব করে। এ বিষয়ে রিলেশনশিপ বিশেষজ্ঞ সিমা হিঙ্গর রানি জানান, ছেলেরা অতীত সম্পর্ককে তাদের ব্যর্থতা হিসেবেই ধরে নেয়। কিন্তু এমন একটি সময় আসে যখন তারা সাবেক সম্পর্কটিকে সেকেন্ড চান্স না দেওয়ার দুঃখে ভুগে। তারা ভাবে সেই মেয়েটিকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাওয়া তার পক্ষে সত্যিই দুঃসাধ্যকর এবং বহুদিন যাবত তারা এটা থেকে বেরিয়ে আসতে পারে না।

কখন কষ্ট পায় ছেলেরা:

যখন একটা প্রেমের সম্পর্কে ফাটল ধরে তখনই মেয়েরা বেশি কষ্ট পায়, অন্যদিকে সম্পর্কটি পুরোপুরি ভাঙার পরই ছেলেদের মনে কষ্টের অনুভূতি জাগে। তখন তারা মনে করে, সম্পর্কটি ধরে রাখার জন্য অনেক কিছু করার ছিল। অভিজ্ঞান চতুর্বেদি এ সম্পর্কে বলেন, ‘আমার সাবেক প্রেমিকার ওপর আমি অত্যাধিক অধিকার খাটাতাম এবং এ নিয়ে আমাদের প্রচুর ঝগড়া হতো। প্রায় এক বছর ডেটিং করার পরও সে আমাকে ছেড়ে চলে যায়। তখনই আমি বুঝতে পারি যে, আমার এ ধরনের স্বভাব পরিবর্তন করতে হবে। তাই আমি আমার বর্তমান প্রেমিকার সঙ্গে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করি, যাতে সে বুঝতে পারে আমি কখন ঈর্ষান্বিত কিংবা রাগান্বিত হই কিংবা কোন ব্যাপারটি আমাকে আঘাত করে। এতে আমরা একে-অপরের কাছে পরিষ্কার থাকি।

Labels:



comment closed

Blogger দ্বারা পরিচালিত.