বিদায় জানান একাকিত্বকে !

শরীরের মতো নানা সমস্যা হতে পারে মনেরও। আর এ সমস্যাও সমান বিপজ্জনক। একাকিত্ব এমন একটি মানসিক সমস্যা। এ সমস্যা হতে পারে বাস্তবে একাকী না থাকার পরেও।আর এমন সমস্যা থেকে মুক্ত থাকারও রয়েছে কিছু উপায়।

১. ভালোবাসার কোনো বিষয়ে ডুবে যান একাকিত্ব সব সময় যে খারাপ তা নয়। ঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি বহু সৃজনশীল কাজের ইন্ধন জোগাতে পারে। এটি অনেক মানুষকে কবি-সাহিত্যিক বা উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তাই একাকিত্বের সমস্যা কাটাতে আপনাকে এমন কোনো ভালোবাসার বিষয় খুঁজে বের করতে হবে, যা আপনাকে দারুণ আকর্ষণ করে। যে কাজটিই আপনার ভালো লাগে, তা নিয়েই আপনি ব্যস্ত থাকুন। উপভোগ করুন সে কাজটি।

২. পুরনো প্রযুক্তিতে ফিরুন আধুনিক প্রযুক্তি আমাদের গতি অনেক বাড়িয়ে দিলেও তাতে অনেকেরই মনের শান্তি দূরে চলে গেছে। তাই প্রযুক্তির বদৌলতে আপনার যদি সমস্যা হয় তাহলে ফিরে যান পুরনো প্রযুক্তিতে। ইমেইলের বদলে হাতেই লিখুন চিঠি। বাজার থেকে কিনে খাওয়ার বদলে নিজেই রান্না করুন কোনো প্রিয় খাবার একটা ফুলদানি সাজিয়ে নিন মনের মতো করে।

৩. মনোযোগী হতে চেষ্টা করুন কোনো বিষয়ে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা ও অনুশীলন করতে হয়। আর এগুলো মোটেও কঠিন নয়। মনের শান্তির জন্যও এ ধরনের অনুশীলন যথেষ্ট কার্যকর। করতে পারেন ধ্যান
কিংবা প্রার্থনা। নিজের অনুভূতিকে মূল্য দিন। এভাবে বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও শান্তিপূর্ণ মন তৈরি করার অনুশীলন করুন। বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বা গোপন কোনো গণ্ডীতে আবদ্ধ হয়ে না থাকার চেষ্টা করুন। 

Labels:



comment closed

Blogger দ্বারা পরিচালিত.